স্বর্ণার ক্যামিওর পর মেঘলা-নাহিদার স্পিনে বাংলাদেশের জয়
বাংলাদেশকে হারানোর জন্য যে ধরনের শুরুর প্রয়োজন ছিল পাকিস্তানকে সেটাই এনে দিয়েছিলেন মুনিবা আলী ও গুল ফিরোজা। ভালো শুরুর পর দুজনে ফিরে গেলেও ম্যাচটা পাকিস্তানের হাতেই ছিল। ২ উইকেটে ৬৯ রান তোলা পাকিস্তানকে জিততে হলে ৫৪ বলে ৫৫ রান করতে হতো। জয়টা একটা সময় সহজ মনে হলেও পাকিস্তানকে সেটা করতে দেননি বাংলাদেশের বোলাররা।