কোহলির বেঙ্গালুরুর নাম কী বদলে যাচ্ছে?
মালিকানা বদলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নামও বদলে যেতে পারে-এমন আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন মালিকপক্ষ স্পষ্ট করে দিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটির পরিচিত নামেই কোনো পরিবর্তন আসছে না। আইপিএলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর এবার মাঠের বাইরেও ব্র্যান্ড হিসেবে নিজেদের আরও বড় করার পরিকল্পনা করছে তারা।