এনগারাভার চোট, অস্ট্রেলিয়া সিরিজে জিম্বাবুয়ের অধিনায়ক রাজা
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে জিম্বাবুয়ে দলে বড় পরিবর্তন এসেছে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভা ছিটকে যাওয়ায় তার জায়গায় নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হারারেতে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।