বিগ ব্যাশ খেলতে নিউজিল্যান্ডের ‘ক্যাজুয়াল’ চুক্তিতে চ্যাপম্যান
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পূর্ণমেয়াদী কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মার্ক চ্যাপম্যান। তবে বিগ ব্যাশে দল পাওয়ার পর সেই চুক্তি থেকে সরে এসেছেন বাঁহাতি এই ব্যাটার। অবাধে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের সঙ্গে ‘ক্যাজুয়াল’ চুক্তি করেছেন চ্যাপম্যান। ৩২ বছর বয়সী ব্যাটারের সেই প্রস্তাব মেনেও নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।