২০২৭ বিশ্বকাপেই চোখ, ফিরেই ঘোষণা ফখরের
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন পাকিস্তানের অভিজ্ঞ ওপেনার ফখর জামান। চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিনি। এখন লক্ষ্য একটাই, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। সেই লক্ষ্যেই লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাদা বলের ক্যাম্পে নিবিড় প্রস্তুতি নিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।