৭-৮ বছর রবির বোলার হান্ট না হওয়া বিসিবির ব্যর্থতা: তামিম
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডের ঠিক সামনে বেশ কয়েকজন মিলে মঞ্চ প্রস্তুত করছিলেন। আশেপাশে রিশাদ হোসেন, ইবাদত হোসেন কিংবা স্বর্ণা আক্তারের মতো ক্রিকেটারের ছবি দিয়ে কয়েকটি ফেস্টুনও রাখা হয়েছে। কয়েক ঘণ্টার কর্মযজ্ঞ শেষে প্রস্তুত মঞ্চ। পুরো বাংলাদেশ থেকে প্রতিভাবান পেসার ও স্পিনার খুঁজে বের করতে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রবি বোলার হান্ট। সেই হান্টকে কেন্দ্র করেই মিরপুর স্টেডিয়ামের একটি প্রান্ত সাজানো হয়েছে বর্ণীল সাজে।