প্রথমবার বাংলাদেশের টেস্ট দলে তানজিদ-অমিত
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) নিয়মিত পারফর্ম করছিলেন অমিত হাসান। ২০২৪-২৫ মৌসুম চলাকালীন তৎকালীন নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, অমিতকে বাংলাদেশ টেস্ট দলে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চান না তারা। গত দুই বছরেও আর সুযোগ আসেনি অমিতের। অবশেষে বাংলাদেশ টেস্ট দলের দুয়ার খুলল ডানহাতি ব্যাটারের জন্য।