‘ডমেস্টিক থ্রি’ নামে ঘরোয়া ক্রিকেটের নতুন কাঠামো ঘোষণা বিসিবির
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটের ক্রিকেটকে একই লিগের আওতায় আনা হয়েছে এই কাঠামোর মাধ্যমে। বিসিবি এই নতুন কাঠামোর নাম দিয়েছে ‘ডমেস্টিক থ্রি’।