কোহলির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন হেড
সবশেষ আইপিএলে বিরাট কোহলির সঙ্গে আলোচিত ঘটনাটি নিয়ে অবশেষে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে কোহলির সঙ্গে করমর্দন না করার ঘটনাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটিকে মাঠের স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতারই অংশ বলে মন্তব্য করেছেন তিনি। হেডের দাবি, কোহলির সঙ্গে তার কোনো বিরোধ নেই, তাই মিটমাট করারও কিছু নেই।