পাথিরানা-মুস্তাফিজের পর হার্শিতকে নিয়ে বড় ধাক্কা খেল কলকাতা
মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেবার পর থেকেই যেন শনির দশা পিছু নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। মুস্তাফিজকে বাদ দেবার পর দলের আরেক পেসার মাথিশা পাথিরানাও ইনজুরির কারণে অনিশ্চিত। মরার ওপর খড়ার ঘা হিসেবে এবার এলো ভারতীয় জাতীয় দলের পেসার হার্শিত রানার এবারের আই[পিএল থেকে ছিটকে যাবার খবর। দলের সেরা তিন পেসারকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই বিপদে পড়েছে কেকেআর।