ইংল্যান্ডের টেস্ট দলে ফেরার দ্বারপ্রান্তে রবিনসন দীর্ঘদিন পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন অলি রবিনসন। আসন্ন ঘরের মাঠের মৌসুমকে সামনে রেখে নিজের সেরা ছন্দ দেখাতে প্রস্তুত বলেই মনে করছেন ইংল্যান্ডের এই পেসার।