আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের পারিশ্রমিক কমল ২৫ শতাংশ
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আর্থিক সংকটের চাপ এবার সরাসরি পড়ছে খেলোয়াড়দের পারিশ্রমিকে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি অর্থাৎ বোর্ডের সঙ্গে চুক্তির আওতায় নিয়মিত পাওয়া নির্ধারিত পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটারদের ১২ মাসের বদলে সাত মাসের রিটেইনার চুক্তিতে আনার সিদ্ধান্ত হয়েছে। এই পরিবর্তনগুলো অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা।