ফর্মে ফিরেই সূর্যবংশী ইস্যুতে মুখ খুললেন স্যামসন
বৈভব সূর্যবংশীকে বাইরে রেখে সাঞ্জু স্যামসনকে খেলানো নিয়ে আফগানিস্তান সিরিজের শুরু থেকেই আলোচনা ছিল। জিম্বাবুয়ে সফরে সিরিজসেরা হওয়া ১৫ বছর বয়সী সূর্যবংশীর জায়গায় স্যামসনকে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠেছিল। প্রথম টি-টোয়েন্টিতে স্যামসন ১০ রান করে ফিরলেও দ্বিতীয় ম্যাচেই ঝড় তুলেছেন এই উইকেটকিপার-ব্যাটার। ২২ বলে ৫৭ রানের ইনিংসে আপাতত সেই আলোচনার জবাব দিয়েছেন তিনি।