বাংলাদেশের ‘আউট অব সিলেবাস’ প্রশ্নেই ফেল করেছে পাকিস্তান: আমির
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার গতির সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন এই পেসার। তার দাপটে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে।