‘শুধু কসমেটিক সার্জারির জন্য পরিবর্তন আনা যাবে না’, পিসিবিকে মিসবাহ
ইংল্যান্ড সিরিজের মাঝপথে একসঙ্গে সাত খেলোয়াড় ও দুই কোচকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথম দুই টেস্ট হেরে সিরিজ খোয়ানোর পরও এমন বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বোর্ডের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।