ছয় বলে ছয় উইকেটের বিশ্বরেকর্ড ইংলিশ পেসারের
ক্রিকেটে টানা চার বলে চারটি উইকেট নেয়াকে বলা হয় ডাবল হ্যাটট্রিক। এমন ঘটনা খেলাটিতে খুবই বিরল, যা অল্প কিছু বোলারই করে দেখাতে পেরেছেন। তবে ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিস যা করলেন, তা যেন বিস্ময়ের শেষ সীমানাকে স্পর্শ করেছে।