শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলাম: রিঙ্কু
৩১ রানে ৪ উইকেট, এমন চাপে যখন দল, তখনই ব্যাটিংয়ে নামেন রিঙ্কু সিং। সেখান থেকে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন তিনি। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করেই ১৫৫ রানের লড়াই করার মতো সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স।
৩১ রানে ৪ উইকেট, এমন চাপে যখন দল, তখনই ব্যাটিংয়ে নামেন রিঙ্কু সিং। সেখান থেকে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন তিনি। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করেই ১৫৫ রানের লড়াই করার মতো সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন নিকোলাস পুরান। আট ইনিংসে মাত্র ৮২ রান নিয়ে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের একাদশে নিজের জায়গাটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তিনি। সাথে আবার সুপার ওভারে পুরানের পরিসংখ্যান আরো করুণ। এমন অবস্থায়ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের সুপার ওভারে পুরানের ওপরই আস্থা রাখেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে বল হাতে নিয়ন্ত্রিত ছিলেন সুনীল নারিন। কলকাতার বোলারদের মধ্যে একমাত্র তিনিই ওভারপ্রতি ছয়ের কম করে রান দেন। তাই ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, শেষ ওভারটি কাকে দেয়া হবে তা নিয়ে খুব একটা ভাবতে হয়নি কলকাতা নাইট রাইডার্সকে।
দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিককে সামনে রেখে তাই জোরেশোরে চলছে ক্রিকেট স্টেডিয়ামগুলোর নির্মাণ কাজ। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের দর্শকদের মাঝে অলিম্পিকের আগেই ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে এবার যুক্ত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তারই অংশ হিসেবে ক্যালিফোর্নিয়ার পোমোনায় বর্তমানে নির্মাধীন স্টেডিয়ামে আইপিএলের প্রদর্শনী ম্যাচ আয়োজন করার পরিকল্পনাও নেয়া হয়েছে ইতোমধ্যে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫৬ রান করেছিলেন ক্যামেরন গ্রিন। ২৫ কোটি রুপিতে কিনে নিলেও অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাচ্ছিলো না ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় সমালোচনার মুখেও পড়েন তিনি। তবে গুজরাটের সঙ্গে রানের দেখা পেয়েছেন গ্রিন, করেছেন হাফ সেঞ্চুরিও। পঞ্চাশছোঁয়া ইনিংস খেলায় গ্রিনকে নিয়ে স্বস্তি আজিঙ্কা রাহানের।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি ইংল্যান্ড। সবশেষ অ্যাশেজেও ভরাডুবি হয়েছে ইংলিশদের। দলের নিষ্প্রভ পারফরম্যান্সে প্রশ্ন উঠলেও ব্রেন্ডন ম্যাককালামের উপরই আস্থা রেখেছে ইসিবি। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। তবে পরের বছরে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে ম্যাককালামকে দেখছেন কেভিন পিটারসেন। তিনবারের চ্যাম্পিয়নদের টানা হারের পর এমন মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার।
আইপিএলের এবারের মৌসুমটি মোটেই ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। শুরুর দিকের টানা ৪ ম্যাচে হেরেছে দলটি। দলটির অধিনায়ক এবার বড় ধরনের জরিমানার কবলে পড়েছেন। মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে এই শাস্তি পাচ্ছেন রাহানে।
চোট থেকে সেরে উঠতে না পারায় আইপিএলের শুরুতে মাথিশা পাথিরানাকে পাবে না কলকাতা নাইট রাইডার্স! এমনটা আগে থেকেই জানতো তিনবারের চ্যাম্পিয়নরা। তবে অভিষেক নায়ার জানিয়েছিলেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন লঙ্কান পেসার। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এনওসি পেয়ে আইপিএল যোগ দিচ্ছেন পাথিরানা।
চার ম্যাচ খেলেও এবারের আইপিএলে জয়ের দেখা পায়নি তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত আসরের দুর্দশা এবারের আসরে যেন ফিরে এসেছে আরো ভয়াবহরূপে। এমন অবস্থায় কলকাতার দায়িত্বে সাবেক অধিনায়ক ও পরামর্শক গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনার পরামর্শ দিলেন আইপিএলের প্রথম চেয়ারম্যান লোলিত মোদি। গম্ভীরকে ফিরিয়ে আনতে দলের মালিকানার অংশসহ তাদের সামর্থ্যের সবকিছু 'টোপ' হিসেবে দিতে বলছেন মোদি।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিততে হলে ২৪ বলে ৫৪ রান করতে হতো লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। সাত নম্বরে নামা মুকুল চৌধুরির ৭ ছক্কার ঝড়ে অবিশ্বাস্য জয় পেয়েছে লক্ষ্ণৌ। ওমন ইনিংসে সবটা আলো নিজের করে নিয়েছেন মুকুল। ২১ বছর বয়সী ভারতীয় ব্যাটারকে নিয়ে আলোচনাটা স্বাভাবিকও বটে। তবে ম্যাচ শেষে আলোচনা হলো আরো একটি বিষয় নিয়ে। শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে ফিন অ্যালেনকে দেওয়া ক্যাচ আউটে আম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন রভম্যান পাওয়েল। আম্পায়ারের ভুল দাবি করে ক্ষোভও প্রকাশ করছেন কলকাতার এই ব্যাটার।
পাঞ্জাব কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ছিলেন না সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। পেটের ব্যথা সেরে ওঠায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে ফিরছেন নারিন। তবে চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে না পারায় বরুণ চক্রবর্তীর ফেরা অনিশ্চিত।
আইপিএলের শুরুর দিকে শুধু ব্যাটার হিসেবেই খেলবেন ক্যামেরন গ্রিন। একথা আগে থেকেই জানা ছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে কবে বোলিং শুরু করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার জানা গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বোলিং শুরু করতে পারেন এই অলরাউন্ডার।