জোড়া পাঁচ উইকেটের পর বল কেটে নিলেন রবিনসন-টাং
হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা স্মরণীয় করে রেখেছেন ইংল্যান্ডের দুই পেসার অলি রবিনসন ও জশ টাং। দুজনেই নিয়েছেন পাঁচটি করে উইকেট। একই ইনিংসে দুই ইংলিশ বোলারের পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ২০০৬ সালের পর এবারই প্রথম। এমন কীর্তির পর ম্যাচের বলটিও নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিনব সিদ্ধান্ত নিয়েছেন তারা।