হৃদয়ের ব্যাটে রান, সাকিবের উইকেট, জাফনার বড় জয়
আগে থেকেই জাফনা কিংসে ছিলেন সাকিব আল হাসান। বল হাতে দারুণ ছন্দে আছেন এই অলরাউন্ডার। আসরের মাঝ পথে দলটিতে যোগ দিয়েছেন বাংলাদেশের আরেক তারকা তাওহীদ হৃদয়। এদিন এই দুজনকেই একাদশে নিয়ে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে মাঠে নামে জাফনা। সাকিব ব্যাটিংয়ের সুযোগ না পেলেও হৃদয় অপরাজিত ২১ বলে ৩৫ রানের ইনিংস খেলে জাফনাকে ১৯৯ রানের পুঁজি এনে দেন। এরপর জাফনার বোলারদের তোপে ১০৬ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। ফলে ৯৩ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাফনা।