ঢাকায় ‘পেসার হান্ট’ শুরু ২৩ এপ্রিল
গেমিং ও ক্রিকেটের এক অনন্য মেলবন্ধনে নতুন এক উদ্যোগ নিয়ে এসেছে PUBG MOBILE। ‘আগামীর Speed Star’ শিরোনামের এই অফলাইন আয়োজনের মাধ্যমে দেশের তরুণদের মধ্যে থেকে দ্রুতগতির ফাস্ট বোলার খুঁজে বের করার লক্ষ্য নিয়েছে তারা।
গেমিং ও ক্রিকেটের এক অনন্য মেলবন্ধনে নতুন এক উদ্যোগ নিয়ে এসেছে PUBG MOBILE। ‘আগামীর Speed Star’ শিরোনামের এই অফলাইন আয়োজনের মাধ্যমে দেশের তরুণদের মধ্যে থেকে দ্রুতগতির ফাস্ট বোলার খুঁজে বের করার লক্ষ্য নিয়েছে তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাট ও বল- দুই বিভাগেই ভালো পারফরম্যান্স করে সমতায় ফিরেছে স্বাগতিকরা। তবে জয়ের আনন্দের মাঝেই শাস্তির মুখে পড়তে হয়েছে পুরো দলকে।
এবারের আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষেক শর্মা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রেকর্ড গড়া শতরানের পর নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁহাতি এই ব্যাটার।
এবার একই দলে জুড বেলিংহ্যাম এবং মুস্তাফিজুর রহমান। খবরটা প্রথমে শুনে মনে হতে পারে ফুটবল ছেড়ে বুঝি এবার ক্রিকেট খেলতে শুরু করেছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার। এটাও মনে হতে পারে যে ফুটবল খেলাটা বোধহয় এবার পেশা হিসেবে নিচ্ছেন মুস্তাফিজুর রহমান। দুটোর একটিও নয়, তবে একই দলে দুজনের থাকার খবরটাও সত্যি!
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বড় পরিসরে ক্রিকেটার তৈরি রাখতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ব্যস্ত সূচির কারণে একই সময়ে একাধিক প্রতিযোগিতা পড়লে আলাদা দুটি দল মাঠে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এতে করে বিভিন্ন সিরিজ ও প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নেয়া সহজ হবে বলে মনে করছে বিসিসিআই।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচকে সামনে রেখে আজ চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। ফলে নির্ধারণী তৃতীয় ওয়ানডেটি কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই পরিচিত তিনি। পেস বোলিংয়ের সঙ্গে নিচের দিকে এসে দারুণ ব্যাটিংয়ের সামর্থ্য রয়েছে তার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচেই বিশ্রাম দেয়া হয়েছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনেই ব্যাট হাতে রান পেয়েছেন মোহাম্মদ মিঠুন। পাশাপাশি সদ্য বয়সভিত্তিক দল থেকে উঠে আসা দুই ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতি ও রিজান হোসেনের ব্যাটে চড়ে প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৩১৪ রানে আলআউট হয়েছে সাউথ জোন। প্রথম দিনশেষে নর্থ জোনের বিপক্ষে ২৯৮ রানে এগিয়ে মিঠুনের দল। জবাবে খেলতে নেমে বিনা উইকেটে ১৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে নর্থ জোন।
লম্বা সময় পর শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। শুরুর দিনে ইস্ট জোনের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে সেন্ট্রাল জোন। সাদমান ইসলাম, আশিকুর রহমান শিবলি এবং আবু হায়দার রনির হাফ সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে ছয় উইকেটে ২৭২ রান সংগ্রহ করেছে সেন্ট্রাল জোন। এ দিন খেলা হয়েছে ৮১ ওভার।
রাজশাহীতে সোমবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শারমিন আক্তার। তার হাফ সেঞ্চুরিতে ভর করে ২০৬ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ শেষে ১-১ সমতা রয়েছে ওয়ানডে সিরিজে। সিরিজ জিততে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সিরিজ নির্ধারণী এই ম্যাচটি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।