ভারতের দুশ্চিন্তা বাড়িয়েই যাচ্ছেন বুমরাহ
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলার কথা ছিল জসপ্রিত বুমরাহর। যদিও শেষ ওয়ানডেতে খেলতে আহমেদাবাদে যাননি ভারতের এই পেসার । ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলার কথা ছিল জসপ্রিত বুমরাহর। যদিও শেষ ওয়ানডেতে খেলতে আহমেদাবাদে যাননি ভারতের এই পেসার । ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পরপর দুটি সিরিজে অনেকটা একই দল নিয়ে খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। গত নিউজিল্যান্ড সফরের দলে কেবল একটি পরিবর্তন এনে দুই ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে তারা। পেস বোলিং অলরাউন্ডার চামিন্দু বিক্রামাসিংহেকে বাদ দিয়েছে তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে হারিস রউফকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চলমান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন হারিস। এরপরই এই পেসারকে নিয়ে শঙ্কা বাড়তে থাকে।
উপস্থিত বুদ্ধির সঙ্গে নিখুঁত সব সিদ্ধান্তে সবশেষ কয়েক বছরে আম্পায়ার হিসেবে সবার নজর কেড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। টানা দুই বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সৈকত থাকছেন সেটা আগেই নিশ্চিত করেছে আইসিসি।
অভিষেকটা মনে রাখার মতো একটা ইনিংসই খেললেন ম্যাথু ব্রিটজকে। ১১ চার ও ৫ ছক্কায় ১৪৮ বলে ১৫০ রানের ইনিংসে বিশ্ব রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। ব্রিটজকের এমন ইনিংসের পরও অবশ্য জিততে পারেনি সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের হারতে হয়েছে ৬ উইকেটে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে কিউইদের জিতিয়েছিলেন গ্লেন ফিলিপস।
বাংলাদেশ দল ব্যস্ত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে। ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু হয়েছে টাইগারদের। এবার অনুশীলনেই আঙুলে আবারও ব্যথা পান সৌম্য। এর ফলে তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়ে। যদিও খানিক বাদেই হাতে টেপ পেঁচিয়ে আবারও অনুশীলনে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
আইসিসির কোনো টুর্নামেন্ট মানেই বাংলাদেশের হতাশার গল্প। তবে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সুখস্মৃতিও আছে। সেবার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সেমি ফাইনালে খেলেছিল টাইগাররা। ৮ বছর পর মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফফর্ম কাটিয়ে এখনও ছন্দে ফিরতে পারেননি তিনি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দে ফিরবেন বাংলাদেশের অধিনায়ক, এমনটাই প্রত্যাশা ফিল সিমন্সের।
গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে লিটন দাস ও শরিফুল ইসলামের বাদ পড়া বড় চমক ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। আরও আলাদা করে বলতে গেলে ওয়ানডে বিশ্বকাপকেই ধরা হয় আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে। সঙ্গত কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি কোনোভাবেই আইসিসির সবচেয়ে বড় আয়োজন নয়। যদিও বিশ্বকাপের চাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিকে বেশি কঠিন মনে করেন টেম্বা বাভুমা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০ দিন আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন জ্যাকব বেথেল। ভারত সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি তিনি। শেষ ম্যাচেও খেলা হচ্ছে না তরুণ এই অলরাউন্ডারের। আপাতত তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখছেন না জস বাটলার। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে বেথেলের না থাকা নিয়ে আফসোস করেছেন তিনি।
সিকান্দার রাজা যখন উইকেটে যান, দলের অবস্থা তখন বিশেষ সুখকর নয়। জয়ের জন্য দরকার ১৯ বলে ৩৮ রান। সেই ম্যাচটি চার বল আগেই শেষ করে দেন রাজা। তার ১২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে চার উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস। আইএল টি-টোয়েন্টিতে এটিই দলটির প্রথম শিরোপা।