প্রশ্নবিদ্ধ কুনেমানের বোলিং
শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অবদান ছিল ম্যাট কুনেমানের। তবে সিরিজ শেষেই বড় দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া দল। এই স্পিনারের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অবদান ছিল ম্যাট কুনেমানের। তবে সিরিজ শেষেই বড় দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া দল। এই স্পিনারের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক ধাক্কা খাচ্ছে দলগুলো। চোটসহ বিভিন্ন কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অনেকের বড় পরিবর্তন আনতে হচ্ছে। এবার সেই ধাক্কায় যুক্ত হলো আফগানিস্তানের নামও।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলের তিন ক্রিকেটার ইনজুরি থেকে ছিটকে গেছেন আগেই। এরপর আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন মার্কাস স্টইনিস। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে নিজেকে সরিয়ে নিলেন মিচেল স্টার্কও।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলার কথা ছিল জসপ্রিত বুমরাহর। যদিও শেষ ওয়ানডেতে খেলতে আহমেদাবাদে যাননি ভারতের এই পেসার। এরপরই ধারণা করা হচ্ছিল বড় ধরনের দুঃসংবাদ পেতে যাচ্ছে ভারত।
বিপিএল শেষ হওয়ার পরদিনই মাঠে নেমে পড়েছে বাংলাদেশ দল। তারা নিজেদের অনুশীলন শুরু করেছে ৮ ফেব্রুয়ারি থেকে। এরপরও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে ১০ দিনের মতো প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ। এরপর ভ্রমণ ও নানা আনুষ্ঠানিকতার কারণে সর্বোচ্চ সপ্তাহখানেক অনুশীলন করতে পারবেন শান্ত-সৌম্যরা।
বিপিএলের শুরুটা ভালো হলেও শেষটা মনের মতো করতে পারেনি রংপুর রাইডার্স। এলিমিনেটরে খুলনা টাইগার্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। বিপিএল থেকে বাদ পড়ার দিনে মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন, আকিফ জাভেদ নতুন আবিস্কার, আশা করি দ্রুতই জাতীয় দলে সুযোগ পাবে। রংপুরের ব্যাটিংয়ের কোচের আশা পূরণ হয়েছে সপ্তাহখানেকের মাঝেই।
বিপিএলের সবশেষ আসর শুরুর আগে আশার বাণী শুনিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বেশ কয়েকটি জায়গায় উন্নতি করতে পারলেও সমালোচনা ছিল কয়েকটি ক্ষেত্র নিয়ে। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক নসাৎ করেছে বিসিবির প্রচেষ্টা। দর্শকদের উপচে পড়া ভীড়, টিকিটের জন্য হাহাকার কিংবা মাঠের রান উৎসবে ছাড়িয়ে গেছে অনেক কিছুকেই। এতসব আলোচনা কিংবা সমালোচনার বাইরে গিয়ে নিজেদের কাজটা ঠিকই করে গেছে ফরচুন বরিশাল।
বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সোহালী আক্তারকে পাঁচ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংসের দায়ে তাকে এই শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন সরোয়ার ইমরান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে এমনটাই। হাসান তিলকারত্নে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর থেকেই গুঞ্জন ছিল দেশি কোচ নিয়োগ দিতে পারে বিসিবি।
পাকিস্তানে টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন জোমেল ওয়ারিক্যান। এবার তার হাতে উঠেছে মাসসেরার পুরষ্কার। আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন তিনি। আর নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তাহখানেক বাকি। এরই মধ্যে এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক প্রায় সবাই নিজেদের পছন্দের দল নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা জানাচ্ছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে লিটন দাস ও শরিফুল ইসলামের বাদ পড়া বড় চমক ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য। এরপর জানা যায় পেসার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ। এবার জানা গেল, হাসানের মতো খালেদ আহমেদকেও দলের সঙ্গে নেয়া হচ্ছে।