পাকিস্তানের উৎসব মাটি করে জিতল নিউজিল্যান্ড
১৯৯৬ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। পরের ২৯ বছরে আইসিসির সবগুলো টুর্নামেন্ট হলেও আয়োজক হিসেবে কোথাও ছিল না পাকিস্তানের নাম। বিভিন্ন প্রতিযোগিতা মিলে ৫৬ আসর পেরিয়ে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানে ফিরেছে আইসিসির কোন টুর্নামেন্ট। প্রায় তিন দশক পর বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাওয়া পাকিস্তানের জন্য ১৯ ফেব্রুয়ারি তাই উৎসবের একটা দিন।