আইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন
ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন। আইপিএল ছাড়লেও ভারতের অন্যান্য লিগে খেলে যাবেন তিনি।
ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন। আইপিএল ছাড়লেও ভারতের অন্যান্য লিগে খেলে যাবেন তিনি।
এশিয়া কাপের দল ঘোষণার আগে ভারতীয় নির্বাচকদের অন্যতম চিন্তা ছিল টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস। স্পোর্টস হার্নিয়ার চোটে ভুগছিলেন তিনি। শেষমেশ ছয় সপ্তাহের রিহ্যাবের পর সুস্থ হয়ে দলে ফিরেছেন সূর্যকুমার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর নিয়ে ওঠা স্পট ফিক্সিং কাণ্ডের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের হাতে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। আগামী মাসের শেষের দিকে দেয়া হবে চূড়ান্ত রিপোর্ট। বিসিবি সভাপতির হাতে চূড়ান্ত রিপোর্ট না আসার আগ পর্যন্ত কোনো অভিযুক্ত ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কিংবা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে না দেশের ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের ব্যাটে প্রস্তুতি ম্যাচে ২০৩ রানের পুঁজি পায় বিসিবি সবুজ দল। লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেনি লিটন দাসের বিসিবি দল। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেনদের নিয়ে গড়া লাল দল অল আউট হয়েছে মাত্র ১৩৬ রানে। ফলে লিটনদের বিপক্ষে ৬৭ রানের জয় পেয়েছেন জাকের-সৌম্যরা।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসরের নিলাম। সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির নিলামের জন্য নিবন্ধন করেছেন ৭৮২ জন ক্রিকেটার। যেখানে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন সাউথ আফ্রিকার ক্রিকেটার নিবন্ধন করেছেন। সেই তালিকায় আছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। এমন তথ্যই জানিয়েছে ক্রিকবাজ।
বিসিবি অনূর্ধ্ব-১৫ ছেলে দলের বিপক্ষে জিততে হলে শেষ ওভারে ৫ রান করতে হতো বাংলাদেশ নারী সবুজ দলকে। ব্যাটিংয়ে ছিলেন রাবেয়া খান ও নাহিদা আক্তার। স্পিনার আফ্রিদি তারিকের প্রথম বলেই থার্ডম্যানে ঠেলে দিয়ে দুই রান নিয়েছিলেন রাবেয়া। পরের বলে অবশ্য রান নিতে পারেননি তিনি। তৃতীয় বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়েছেন অমিত কুমারের হাতে। তিন বলে যখন তিন রান প্রয়োজন তখন নিজের প্রথম বলেই ডট দিয়েছেন সুলতানা খাতুন।
ইংল্যান্ড সফরে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন মোহাম্মদ সিরাজ। পুরো সিরিজে ভারতের এই পেসার ২৩টি উইকেট নিয়েছেন। এই সফরে ভারতের জন্য রীতিমতো একজন সিনিয়র পারফর্মার হিসেবে উঠে আসেন সিরাজ। বিশেষ করে সেই ম্যাচগুলোতে যেখানে জসপ্রিত বুমরাহ খেলেননি।
নেদারল্যান্ডস দল বাংলাদেশ সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে। দলের উল্লেখযোগ্য সংযোজন ১৭ বছর বয়সী অনভিষিক্ত ব্যাটার সেড্রিক ডি ল্যাঞ্জে, যিনি অনূর্ধ্ব-১৯ এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করছেন।
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক দলে ফেরায় খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ রাজিন সালেহ। নির্বাচকদের সাধুবাদ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল সকালে ঢাকা পৌঁছানোর কথা নেদারল্যান্ডস ক্রিকেট দলের। সেখান থেকেই আরেকটি ফ্লাইটে ১০টা ৪০ মিনিটে সিলেট পৌঁছাবে নেদারল্যান্ডস দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ ২০২৫-এর টিকিটের মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বল সূচনার পর বড় ধাক্কা খেলেন উইলিয়াম ও'রুর্কি। পিঠের চোটে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে নিউজিল্যান্ডের এই পেসারকে। চোটের ধরন অবশ্য বেশ গভীর, সেক্ষেত্রে সময়টা বাড়তেও পারে।