৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতল ১০ ওভারে
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ভুলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। ফরম্যাট ভিন্ন হলেও একেবারে নতুন এক দল নিয়ে কিউইদের দেশে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই হোঁচট খেয়েছে আঘা সামলানের দল। ৯ উইকেটের পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারীরা।