ওয়েস্ট ইন্ডিজের লিডের পর আবারও বিপাকে অস্ট্রেলিয়া
আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছিলেন জেইডেন সিলস ও শামার জোসেফ। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা সেটার ফায়দা নিতে পারেননি একদমই। রস্টন চেজ ও শাই হোপের চল্লিশ পেরোনো ইনিংসেই ১০ রানের লিড নেয় ক্যারিবীয়রা। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা ব্যাটারদের ব্যর্থতা দুঃখ ভুলিয়েই দিয়েছিলেন।