ইংল্যান্ড দলে জায়গা হারালেন লিভিংস্টোন, ফিরলেন ডসন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা হয়নি লিয়াম লিভিংস্টোনের। এদিকে ইংল্যান্ড দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার লিয়াম ডসন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা হয়নি লিয়াম লিভিংস্টোনের। এদিকে ইংল্যান্ড দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার লিয়াম ডসন।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অপ্রতিরোধ্য ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের সিরিজে তিনটি ফাইফারের সঙ্গে একটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই অলরাউন্ডার। আর তাতেই র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন মিরাজ। এ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠে আসেন তিনি।
ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের প্রভাবে মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। যদিও আগামী ১৭ মে থেকে আবারও টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিয়েছে বিসিসিআই। যদিও সেখানে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ট্রাভিস হেড আইপিএলে খেলতে ভারতে ফিরতে পারেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন লুঙ্গি এনগিডি। কুঁচকির ইনজুরির কারণে ঘরের মাঠে গ্রীষ্মকালীন সিরিজগুলোতে খেলতে পারেননি এই পেসার।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সোমবার আইপিএলের বাকি অংশের সূচি ঘোষণা করেছে। প্লে অফের দিনক্ষণ ঠিক করলেও কোনো ভেন্যুর নাম জানায়নি বিসিসিআই। তবে ক্রিকবাজ জানিয়েছে আইপিএলের প্লে অফের একটি ম্যাচ ও ফাইনাল হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন প্রধান কোচের দায়িত্ব পেলেন মাইক হেসন। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৬ মে থেকে এই দায়িত্বে যোগ দেবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের সঙ্গে সঙ্গে ভারতের টপ অর্ডারে তৈরি হয়েছে বড় শূন্যতা। সবচেয়ে বড় প্রশ্ন এখন—চার নম্বরে কে? এই পজিশনটা শুধু পরিসংখ্যানে নয়, মানসিক দিক থেকেও দলের সেরা ব্যাটারের জায়গা হিসেবে ধরা হয়। চেতেশ্বর পুজারার মতে, এই প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে জানান তিনি।
কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর— ফিরছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি নিশ্চিত করেছেন, পিএসএলের দশম আসর পুনরায় মাঠে গড়াবে ১৭ মে থেকে।
গতকাল (সোমবার) সকালে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি। সামাজিক মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়ে ক্রিকেট মহলে রীতিমতো চমক সৃষ্টি করেন ভারতের অন্যতম সেরা এই ব্যাটার। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে এমন সিদ্ধান্তে বিস্মিত তার ঘনিষ্ঠরাও।
চোট কাটিয়ে দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার তিন মূল ক্রিকেটার—প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও ক্যামেরন গ্রিন। আগামী ১১ জুন লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী ১০ জুলাই থেকে গায়ানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। টুর্নামেন্টে প্রথম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের রংপুর রাইডার্স আবারও অংশ নিতে যাচ্ছে। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের শীর্ষ দলগুলোকে নিয়ে গত বছরই শুরু হয় গ্লোবাল সুপার লিগ।
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিরতির পর আবার কবে আইপিএল শুরু হবে তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। এবার জানা গেছে আইপিএলের বাকি অংশ শুরু হচ্ছে ১৭ মে থেকে। আর ফাইনাল হবে ৩ জুন।