পিএসএলে লাহোরের হয়ে খেলবেন সাকিব
লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার এই বাংলাদেশি অলরাউন্ডারকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র।
লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার এই বাংলাদেশি অলরাউন্ডারকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র।
মেগা নিলামে দল না পেলেও টুর্নামেন্টের শেষের দিকে এসে আইপিএল খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের জন্য বাংলাদেশের পেসারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও আইপিএল খেলার জন্য এনওসি পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন করেননি মুস্তাফিজ। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন।
হ্যান্ডসাম মোকোয়েনার শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন আকবর আলী। টাইমিংয়ে গড়বড় হওয়ায় একদম সীমানার কাছে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ মানাকের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক। ক্যারিয়ারের প্রথম লিষ্ট ‘এ’ সেঞ্চুরি পাওয়ার দিনে আউট হয়েছেন ২ ছক্কা ও ১৪ চারে ১১০ বলে ১৩১ রানের ইনিংস খেলে। আকবর যখন ফিরলেন তখনও স্বাগতিকদের প্রয়োজন ৩০ বলে ৪২ রান।
ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতি হওয়ায় ১৭ মে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হলেও অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরবেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ান ওপেনারের বদলি হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। এর কদিন আগেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওপেনার রোহিত শর্মাও। এই দুই ক্রিকেটারকে নিয়েই কথা বলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার স্যার জেমস অ্যান্ডারসন।
রোহিত শর্মার অনুপস্থিতিতে বেশ কয়েকটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রিত বুমরাহ। কদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক সরে যাওয়ায় সহ-অধিনায়ক হিসেবে ভারতকে নেতৃত্ব দেয়ার কথা বুমরাহর। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন শুভমান গিল। তবে রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, অধিনায়কত্ব বুমরাহর প্রাপ্য।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অপ্রতিরোধ্য ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের সিরিজে তিনটি ফাইফারের সঙ্গে একটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই অলরাউন্ডার। আর তাতেই এপ্রিলের মাসসেরার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টি এর চতুর্থ আসর এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত।
এক সপ্তাহ বিরতির পর আগামী ১৭ মে আবারো শুরু হচ্ছে আইপিএলের এবারের আসরের অবশিষ্ট অংশ। যদিও ২৬ মে’র মধ্যেই নিজেদের ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনতে চায় ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। মূলত ১১ জুন থেকে লর্ডসে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিচ্ছে তারা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কয়েকদিন আগেই এসেছে বড় এক পরিবর্তন। টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বের ভার উঠেছে লিটন দাসের কাঁধে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে সামলাতে হবে নেতৃত্বের গুরুদায়িত্ব। আর সেই দায়িত্ব পাওয়ার পর আজ প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সফরে উড়াল দিয়েছে টাইগাররা। ভক্তদের মাঝে দেখা দিয়েছে নতুন রোমাঞ্চ, নতুন স্বপ্ন।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম ধাপে দেশ ছেড়েছেন ১০ ক্রিকেটার। ক্যাপ্টেন লিটন দাস সহ বাকি ক্রিকেটাররা রওনা হবেন বুধবার সন্ধ্যায়।
ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের জেরে এক সপ্তাহের বিরতির পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারও মাঠে ফিরছে ১৭ মে থেকে। আইপিএল আবারও শুরু হলেও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। এদের অনেকেই আপিএলের এই অংশ খেলবেন না।