৩ ভেন্যুতে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
আগামী অক্টোবরেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ক্যারিবীয় দলটি ১৫ অক্টোবর ঢাকায় পৌঁছাবে, আর সিরিজটি শুরু হবে ১৮ অক্টোবর। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১ নভেম্বর।