ইংল্যান্ডের দরকার ৩২৪ রান, ভারতের ৯ উইকেট
হেডিংলিতে সিরিজের প্রথম ম্যাচে ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্য ছুঁয়েছিল স্বাগতিকরা। এবার সিরিজের শেষ ম্যাচেও জয়ের জন্য বড় রান তাড়ার একই চ্যালেঞ্জের মুখে বেন স্টোকসের দল।