ফাইনালে হারের ক্ষত ভুলে সামনে এগোতে চান হেড
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার কাছে হারের ক্ষত এখনও দগদগে। সেই হতাশাজনক পরাজয়কে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই সিরিজের আগে ফাইনালের হারের স্মৃতি ভুলে সতীর্থদের এই সিরিজে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন ট্রাভিস হেড।