হেলমেটে বলের আঘাত, ম্যাচ থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ের ওপেনার
সাউথ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। এর ফলে টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
সাউথ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। এর ফলে টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
২০১৫-২০১৬ মৌসুমে সবশেষ বরিশালের জেলা লিগ খেলেছেন কামরুল ইসলাম রাব্বি, সোহাগ গাজীর মতো ক্রিকেটাররা। ৮ বছরের বেশি সময় ধরে জেলা লিগ না হওয়ায় নিয়মিত খেলার সুযোগ হয়ে উঠছে না সেই অঞ্চলের ক্রিকেটারদের। আমিনুল ইসলাম বুলবুলের জানান, নিয়মিত লিগ না হওয়ায় অন্তত দেড়-দুই হাজার সম্ভাবনাময় ক্রিকেটার হারিয়ে গেছে। বরিশাল পরিদর্শনে গিয়ে নিজের বিব্রত হওয়ার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি।
বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। দলটির হয়ে খেলেছিলেন এক ঝাঁক বিদেশি ক্রিকেটার। গত বিপিএলের সবচেয়ে বড় নাম ছিলেন শাহীন শাহ আফ্রিদি। যদিও অল্প কিছু ম্যাচের জন্যই খেলতে এসেছিলেন তিনি। দলটিতে আরও ছিলেন মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফের মতো ক্রিকেটার।
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করে রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখার অভিযানে সাকিব আল হাসানকে নিয়ে গায়ানায় যেতে চেয়েছিল তারা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ককে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়নি তারা।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রভাবে এশিয়া কাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও সেই সঙ্কট অনেকটাই কেটে গেছে। বিসিসিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা এশিয়া কাপে অংশ নেবে। এ নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। গত কয়েকদিন ধরেই সনি স্পোর্টস নেটওয়ার্ক তাদের চ্যানেলগুলোয় এশিয়া কাপের বিজ্ঞাপন প্রচার করছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে খেলবে রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে লড়াইয়ে দেখা যাবে হোবার্ট হারিকেন্স, সেন্ট্রাল স্টেজ, দুবাই ক্যাপিটালস এবং স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারির্সকে। এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাড়তি চ্যালেঞ্জ থাকলেও শিরোপায় নজর দিচ্ছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
ভাগ্যের সঙ্গে যেন অসম এক লড়াইয়ে নেমেছেন নুরুল হাসান সোহান। গত কয়েকবছর ধরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা মিলছে না তার। বারবারই নির্বাচকদের চোখ এড়িয়ে যাচ্ছে তাকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী এই ওপেনার ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ইনিংসে করেন যথাক্রমে তিন ও পাঁচ রান। তবুও সিরিজের বাকি দুই টেস্টে তার ওপরই ভরসা রাখছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি আইসিসি আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউন টেস্টে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
পেসার তানাকা শিভাঙ্গার আগুনে বোলিংয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল সাউথ আফ্রিকার টপ অর্ডার। টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, ডেভিড বেডিংহাম ফিরলেন দ্রুতই। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করলেন লুয়ান ড্রে-প্রিটোরিয়াস এবং উইয়ান মুল্ডার। সাউথ আফ্রিকার রান পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর মুল্ডার যখন রান আউটে কাটা পড়লে তখন বিপদ বাড়ল আরও খানিকটা। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়াদের টেনে তুললেন ড্রে-প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস।
ঢাকার ক্লাবগুলো অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতেই স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম। তবে অক্টোবরে হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে বোর্ডের সংবিধান সংস্কার করতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনসিসি)। সেটা করতে গেলে পিছিয়ে যেতে পারে বিসিবির নির্বাচন। এমন শঙ্কা থাকলেও আসিফ মাহমুদ নিশ্চিত করেছেন নির্বাচন পিছিয়ে দেয়ার মতো কোন পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পর বার্বাডোজ টেস্টের আম্পায়ারিং নিয়ে সমালোচনা করলেন রস্টন চেজ। ক্রিকেটারদের মতো আম্পায়ারদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। চেজ জানান, আম্পায়ারদের একটা বাজে সিদ্ধান্ত ক্রিকেটারদের ক্যারিয়ার গড়তে ও শেষ হয়ে যেতে পারে।