বাংলাদেশের বিপক্ষে আরো টেস্ট সিরিজ খেলতে চান ক্যারি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে চোখে চোখ রেখে পারফর্ম করেছে বাংলাদেশ। টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অ্যালেক্স ক্যারি। ভবিষ্যতে সুযোগ মিললে বাংলাদেশের বিপক্ষে আরো সিরিজ খেলতে চান অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক।