এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম
এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। লম্বা সময় পর খেলার মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটা জানিয়েছেন।
এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। লম্বা সময় পর খেলার মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটা জানিয়েছেন।
মাদকের নেশায় আসক্ত হয়ে পড়া ব্রেন্ডন টেলরের জীবন কঠিন করে তোলে ক্রিকেটের নিষেধাজ্ঞা। জুয়াড়ির ফাঁদে পা দিয়ে সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন জিম্বাবুয়ের তারকা উইকেটকিপার ব্যাটার। অন্ধকারে হতাশায় ডুবে থাকা টেলরের জীবনে আবারও ফিরেছে আনন্দের উপলক্ষ্য। অবসর, নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তিনি। জীবনের ‘দ্বিতীয় সুযোগে’ অভিষেকের স্বাদ পেয়েছেন টেলর।
দেশের তিনটি ভেন্যুতে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আয়োজনে কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দেয় টুর্নামেন্ট কমিটি। ক্রিকেট ছড়িয়ে দিতে টুর্নামেন্ট কমিটির প্রস্তাবে রাজী হয়েছে বিসিবি। আকরাম খান নিশ্চিত করেছেন তিনটি ভেন্যুতেই হচ্ছে ২০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টটি। ভেন্যু হিসেবে সিলেটের পাশাপাশি রাজশাহী ও বগুড়াকে চূড়ান্ত করেছে তারা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। ২০২৫ মৌসুমে ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার পর ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব নেন ধোনি। পুরো মৌসুমজুড়েই তার অবসরের গুঞ্জন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই মৌসুম শেষ হওয়ার কয়েক মাস পার হলেও ধোনি কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের রশিদ খান। ইংল্যান্ডে চলমান দ্য হান্ড্রেড টুর্নামেন্টে এমন কীর্তি গড়েছেন আফগান এই লেগস্পিনার।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টম লাথামকে ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড। কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বুলাওয়েতে শুরু হতে যাওয়া ম্যাচে অংশ নিতে পারছেন না কিউইদের নিয়মিত অধিনায়ক।
ইংল্যান্ড সফরের শেষ টেস্টে ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ সিরাজ। পুরো সিরিজজুড়েই বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স করেন এই ডানহাতি পেসার। ওভালের টেস্টে ভারতের ৬ রানের জয়ের নায়কও ছিলেন তিনিই। এমন পারফরম্যান্সের পর ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক খেলোয়াড়দের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছেন সিরাজ।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। পেসার আলজারি জোসেফকে বিশ্রাম দেয়া হয়েছে। সেই সঙ্গে দলে ফিরেছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
৬৮ রানে ৫ উইকেট! ছন্দে থাকা জাওয়াদ আবরারের সঙ্গে ততক্ষণে ড্রেসিং রুমে ফিরে গেছেন আজিজুল হাকিম তামিম, রিজান হোসেন, কালাম সিদ্দিকী অ্যালিনরা। টপ অর্ডারের ব্যাটারদের হারিয়ে যখন একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তখন দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন বশির রাতুল। তাদের দুজনের ৮০ রানের জুটিতে উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ১০ আগষ্ট হারারেতে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ফাইনাল খেলবেন জাওয়াদ-তামিমরা। ফাইনালের আগে আরও এক দফা প্রোটিয়াদের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে এখন এক ঝাঁক উইকেটরক্ষক ব্যাটার। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তো আছেনই। সঙ্গে জাকের আলী অনিক তিন ফরম্যাটের ক্রিকেটেই নিয়মিত। এর বাইরে টেস্ট দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। টেস্ট দলে নিয়মিত না হলেও জাকির হাসান আছেন পাইপলাইনে।
ইংল্যান্ড সফরে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন শুভমান গিল। ভারতের টেস্ট অধিনায়ক জিতেছেন সিরিজসেরার পুরস্কারও। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন গিল। ডানহাতি ব্যাটারের সঙ্গে মাসসেরার লড়াইয়ে আছেন বেন স্টোকস ও উইয়ান মুল্ডার।
টপ অ্যান্ড টি–টোয়েন্টির সবশেষ আসরে রানার্স আপ হয়েছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ হাই পারফরম্যান্স। টুর্নামেন্টের আগামী আসরের জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে বাংলাদেশ ‘এ’ দলকে অস্ট্রেলিয়াতে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক জানালেন, তাদের সবার লক্ষ্য শিরোপা জেতা।