বৃথা গেল শেফার্ড-স্প্রিঙ্গারের রেকর্ড জুটি, জিতল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের চলতি টি-টোয়েন্টি সিরিজে প্রতিটি ম্যাচই শেষ ওভারের রোমাঞ্চে নির্ধারিত হচ্ছে। যেখানে জয়-পরাজয়ের ব্যবধানও একদম সামান্য। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড জিতল ৯ রানে। পাঁচ ম্যাচের সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।