ভারতের টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ কোহলির সতীর্থ দয়াল
উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) সোমবার ভারতীয় পেসার ইয়াশ দয়ালকে আসন্ন উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগ রয়েছে।
উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) সোমবার ভারতীয় পেসার ইয়াশ দয়ালকে আসন্ন উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগ রয়েছে।
এশিয়া কাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। তার আগেই ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় দল। গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব এখনও পুরোপুরি ফিট নন। ফলে দল ঘোষণায় দেরি হচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। আগে নয় নম্বরে থাকা বাংলাদেশকে এবার টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ ম্যাচে বাংলাদেশের বর্তমান রেটিং এখন ৭৭, নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৭৮।
ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে বেশ কয়েকবার স্লেজিংয়ে মেতে ওঠেন ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা। যা ম্যাচটিতে সৃষ্টি করে বাড়তি উত্তাপ। বেন ডাকেটকে আউট করার পর তার কাঁধে হাত দিয়ে বিদায় জানান আকাশ দীপ। সেই টেস্ট শেষ হওয়ার ছয়দিন পর এ নিয়ে মুখ খুলেন আকাশ।
ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে খেলা কমে আসে ৩৫ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান, যা ১০ বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিকরা।
জতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ক্যাম্প শুরু হচ্ছে আগামী সোমবার (১১ আগস্ট) থেকে। এরপর আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। যে ক্রিকেটাররা ফিটনেস টেস্টে পাস করতে পারবেন না তারা এনসিএল টি-টোয়েন্টি খেলতে পারবেন না বলেও জানা গেছে।
৭৫ রানে ৬ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগলেও সেটা হতে দেননি টিম ডেভিড। ৮ ছক্কা ও চারটি চারে ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকাও। একপ্রান্ত আগলে রেখে প্রোটিয়াদের স্বপ্ন দেখানোর চেষ্টায় ছিলেন রায়ান রিকেলটন। বাকিদের ব্যর্থতার দিনেও বাঁহাতি উইকেটকিপার খেলেছেন ৭১ রানের ইনিংস। তবে শেষ ওভারের ২১ রানের সমীকরণ মেলাতে না পারায় অস্ট্রেলিয়ার কাছে ১৭ রানে হারতে হয়েছে সাউথ আফ্রিকাকে।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। ধারাবাহিক পারফরম্যান্স ও রান আটকে রাখার দক্ষতার কারণে তাকে ভারতের ইতিহাসের সেরা পেসার হিসেবেও বিবেচনা করা হয়। অনেকেই তাকে ডানহাতি ওয়াসিম আকরামও আখ্যা দেন। পাকিস্তানের সাবেক এই পেসারের নিখুঁত অ্যাকশন ও সুইং বিশ্ব ক্রিকেটে এখনও দুর্লভ।
৬৫ রানে ৩ উইকেট হারালেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে পথ হারাতে দেননি রিজান হোসেন ও কালাম সিদ্দিকী অ্যালিন। তাদের দুজনের ১১৭ রানের জুটিতেই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশের যুবারা। কালাম হাফ সেঞ্চুরিতে থামলেও রিজান ৯৫ রানে আউট হয়েছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন রিজান। ডানহাতি পেস বোলিংয়ে ৩৪ রানে নিয়েছেন ৫ উইকেট। রিজানের অলরাউন্ড পারফরম্যান্সে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৩ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।
ভিন্ন ভিন্ন নামে হলেও প্রায় প্রতি বছরই বিপিএলে অংশ নেয় রাজশাহী। তবে এর সাথে একটা আফসোসও ছিল, উত্তর বঙ্গের এই বিভাগে কখনোই আয়োজিত হয়নি কোনো বিপিএল ম্যাচ। কিন্তু এবার রাজশাহীর ক্রিকেট সমর্থকদের সেই আক্ষেপের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সবশেষ আইপিএল চলাকালীন কাছাকাছি সময়ে দুজনে ছেড়েছেন টেস্ট ক্রিকেটও। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় ৫০ ওভারের ক্রিকেট খেলছেন তারা দুজন। যদিও গুঞ্জন আছে অস্ট্রেলিয়া সফরের পর ওয়ানডে থেকে অবসর নিতে পারেন কোহলি ও রোহিত। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক জাগরণ।
এই বছরের শেষদিকে অ্যাশেজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই সিরিজের আগে অস্ট্রেলিয়া নিজেদের লাইনআপ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এ ক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হবে শেফিল্ড শিল্ডের প্রথম কয়েক রাউন্ড পর্যন্ত। এই টুর্নামেন্টের পারফরম্যান্সই নির্ভর করবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কেমন হবে।