‘আমি আসলে একজন বোরিং পারসন’
প্রথম দিনের শেষ বিকেলেই সেঞ্চুরিটা পেয়ে যেতে পারতেন মুশফিকুর রহিম। তবে আয়ারল্যান্ড বাড়তি এক ওভার বোলিং করতে রাজি না হওয়ায় ডানহাতি ব্যাটারকে অপেক্ষা করতে হয়েছে পুরো একটা রাত। ২০০৫ সালে লর্ডসে টেস্ট ক্যারিয়ারের শুরু, গত ২০ বছরে ৯৯ রানে অপরাজিত থেকে রাত পার করার অভিজ্ঞতা কখনো হয়নি তাঁর। মুশফিকও সম্মেলনে এসে জানালেন সেই কথাই। পুরো একটা রাত কাটিয়ে দেয়ার পরদিন সকালে নিজের শততম টেস্টে এসে পেয়েছেন সেঞ্চুরির দেখা।