প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার
সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা এবং কেশভ মহারাজকে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা এবং কেশভ মহারাজকে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ফর্মে আছেন সাইফ হাসান। সেই ফর্মের প্রতিদান পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। সদ্য সমাপ্ত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ৬ ম্যাচে ১৩২ রান করেছেন তিনি। পাকিস্তান শাহীন্সের বিপক্ষে প্রথম ম্যাচেই ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। তবে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে রান করতে পারেননি তিনি।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। তিন বছরের বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে নেদারল্যান্ডস ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। যদিও জাকের আলী অনিকের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে সোহানকে। সেই সঙ্গে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে ফেরানোর ব্যাখ্যাও দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।
অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমীর বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে যাত্রা শেষ করল বাংলাদেশ 'এ' দল। আগেই ৫ ম্যাচে মাত্র দুটিতে জিতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় নুরুল হাসান সোহানের দল। শেষ ম্যাচটি ছিল তাই শুধু আনুষ্ঠানিকতা। এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ 'এ' দল। জবাবে খেলতে নেমে বল হাতে রেখেই জয় তুলে নেয় স্ট্রাইকার্স।
পাওয়ার হিটিংয়ের ঘাটতি কাটিয়ে উঠতেই এশিয়া কাপের আগে জুলিয়ান রস উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে লিটন দাস, জাকের আলী অনিকম তানজিদ হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারিদের সঙ্গে কাজ করছেন ইংলিশ এই কোচ। ২৮ দিনের চুক্তিতে বাংলাদেশে আসা জুলিয়ান জানালেন, পাওয়ার হিটিং পুরোপুরি একটা প্রক্রিয়ার বিষয়। দুই কিংবা এক সপ্তাহের মধ্যেই পাওয়ার হিটিং পুরোপুরি আয়ত্ত্ব করা যে সম্ভব নয় সেটাও মনে করিয়ে দিলেন তিনি।
২০১৩ সালে পেশাদার ক্রিকেট ছাড়ার আগে ভারতের জার্সিতে ১৬৪ টেস্ট, ৩৪৪ ওয়ানডে এবং একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন রাহুল দ্রাবিড়। দুর্দান্ত ব্যাটিংয়ে তিন সংস্করণ মিলে করেছেন ২৪ হাজারের বেশি রান। শোয়েব আখতার, ব্রেট লি, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্নদের মতো বোলারদের খেলেছেন তিনি। তবে দ্রাবিড়ের ক্যারিয়ারে খেলা সবচেয়ে দুই কঠিন বোলার অস্ট্রেয়িলার গ্লেন ম্যাকগ্রা ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আলাপকালে দ্রাবিড় নিজেই এমনটা জানিয়েছেন।
চলতি মাসের শেষের দিকে বেঙ্গালুরুতে মাঠে গড়াচ্ছে দুলীপ ট্রফি। তবে ভারতের ঘরোয়া টুর্নামেন্টে পাওয়া যাচ্ছে না শুভমান গিলকে। অসুস্থতার কারণে দুলীপ ট্রফির এবারের আসরে নাও খেলা হতে পারে নর্থ জোনের অধিনায়ককে। এমনটাই জানিয়েছেন ক্রিকবাজ। এখন পর্যন্ত (২২ আগষ্ট) নর্থ জোন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি।
একটা সময় মানসম্পন্ন পেসারের জন্য হাপিত্যেশ করা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে হয়ে উঠেছে পেসারদের কারখানা। সবশেষ কয়েক বছরে পেসারদের পরিবর্তনে ‘পেস বিপ্লব’ও হয়ে গেছে দেশের ক্রিকেটে। মুস্তাফিজুর রহমানের সঙ্গে দলের কাণ্ডারি হয়ে উঠেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবরা। বাংলাদেশের পেসারদের এমন পরিবর্তনে মুগ্ধ হয়েছেন স্টুয়ার্ট ল।
২০২৪ সালের ডিসেম্বরের সাউথ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। এশিয়া কাপে ফেরানোর গুঞ্জন উঠলেও সুযোগ মেলেনি ডানহাতি এই ব্যাটারের। বাবরের মতো এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি মোহাম্মদ রিজওয়ান। তাদের বাইরে রেখে তারুণ্যনির্ভর দল নিয়ে স্বপ্ন বুনছেন মাইক হেসন। পেসার শাহীন শাহ আফ্রিদিও তরুণদের সমর্থন দেয়ার পরামর্শ দিয়েছেন। তবে বাঁহাতি পেসারের বিশ্বাস, আবারও পাকিস্তানের হয়ে অবদান রাখার সুযোগ পাবেন বাবর ও রিজওয়ান।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ২০ লিগের চতুর্থ আসরের নিলাম। সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামের জন্য নিবন্ধন করেছেন ৭৮৪ জন ক্রিকেটার। সেই তালিকায় পাকিস্তানের ৪০ ও ইংল্যান্ডের ১৫০-এর বেশি ক্রিকেটারের সঙ্গে আছেন ভারতের ১৩ জন। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
শাই হোপ এবং শিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে তিন উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জবাবে ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৫.২ ওভারে ১২৮ রানে অল আউট হয় অ্যান্টিগা। ফলে ৮৩ রানে ম্যাচ জিতে নেয় গায়ানা। ব্যাট হাতে সাকিব আল হাসান করেন সাত বলে আট রান। এর আগে দুই ওভার বোলিং করেন সাকিব। দুই ওভারে ১৬ রান খরচায় উইকেটশূন্য ছিলেন এই অলরাউন্ডার।