ব্যাটারদের ধৈর্য ধরতে শিখতে হবে: মুশতাক
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করলে মুশতাক আহমেদ। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ব্যাটারদের আরো বেশি ধৈর্য রেখে ভালো টেম্পারামেন্টে খেলার পরামর্শ দিয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করলে মুশতাক আহমেদ। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ব্যাটারদের আরো বেশি ধৈর্য রেখে ভালো টেম্পারামেন্টে খেলার পরামর্শ দিয়েছেন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। তবে এমন সহজ লক্ষ্য কঠিন করে হারল বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া হয়েছে টাইগাররদের। ৫ উইকেট নিয়ে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন রশিদ খান। কথায় আছে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়।
আফগানিস্তানের বিপক্ষে টানা ২ ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই আবুধাবিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের হার আবারও সিরিজ হারের শঙ্কা জাগায়। এবার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের ভরাডুবিতে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারতে হয়েছে।
ম্যাচ জিততে শেষ ওভারে নামিবিয়ার প্রয়োজন ১১ রান। ব্যাটিংয়ে জ্যান গ্রিনের সঙ্গে রুবেন ট্রাম্পেলমান। সাউথ আফ্রিকার অধিনায়ক দোনোভান ফেরেইরা আস্থা রাখলেন আন্দিলে সিমিলানের উপর। ডানহাতি পেসারের শর্ট ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরের গিয়ে লং লেগের উপর দিয়ে পুল করে ছক্কা মারেন গ্রিন। পরের বলে সিঙ্গেল নিয়ে সমীকরণটা আরও সহজ করে নিয়ে আসেন। তখন নামিবিয়ার প্রয়োজন ৪ বলে ৪ রান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ‘নোয়াখালী রয়্যালস’ নামে ফ্র্যাঞ্চাইজি নিতে কদিন আগে আগ্রহ প্রকাশ করেছিল সায়ান গ্লোবালস নামে একটা প্রতিষ্ঠান। শর্ত পূরণ করতে পারলে আগামী ৫ বছরের জন্য নোয়াখালীর নামে ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে তারা। শর্ত পূরণ করে অন্য কেউ চাইলেও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে পারে। নোয়াখালীর পাশাপাশি ময়মনসিংহ বিভাগের নামেও ফ্র্যাঞ্চাইজি নেয়া যাবে বিপিএল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এখনো পর্যন্ত তোড়জোড় শুরু না হলেও আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় বিসিবি। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় নির্বাচন থাকায় বিপিএলের জন্য এক মাসের উইন্ডো পাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড। হাতে খুব বেশি সময় না থাকায় পাঁচ দল নিয়ে বিপিএল করতে চায় বিসিবি। যেখানে পুরনো প্রতিশ্রুতি অনুযায়ী বিপিএলের জন্য একটি ভেন্যুও বাড়াচ্ছে তারা।
ধীরগতির উইকেটে ইয়াশভি জয়সাওয়াল, শুভমান গিলের দুর্দান্ত দুটি সেঞ্চুরি এবং সাই সুদর্শনের দারুণ ব্যাটিংয়ে ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট ৫১৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে রবীন্দ্র জাদেজার স্পিনের সামনে রীতিমতো দিশেহারা ক্যারিবিয়ানরা। চার উইকেটে ১৪০ রান করেছে দলটি। দিল্লিতে এখন ৩৭৮ রানে পিছিয়ে আছে রস্টন চেজের দল।
এনসিএল টি-টোয়েন্টির টানা দ্বিতীয় আসরেও ফাইনাল খেলবে রংপুর। এবারের আসরে রংপুর খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালে উঠলেও তাদেরকে শ্রদ্ধার চোখেই দেখছেন মোহাম্মদ মিঠুন। রংপুরকে হারিয়ে প্রথমবারের মতো খুলনাকে শিরোপা জেতাতে চান দলটির অধিনায়ক।
জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে খুলনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রংপুর। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আসরটির ফাইনালে খেলবে রংপুর। গত আসরের মতো এবারও শিরোপা জিতে নিতে চান অধিনায়ক আকবর আলী। ফাইনালকে অন্যান্য ম্যাচের মতোই 'সাধারণভাবে' দেখছেন আকবর।
অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম মূল ভরসা প্যাট কামিন্সের অ্যাশেজে অংশগ্রহণ নিয়ে জেগেছে অনিশ্চয়তা। পিঠের চোট কাটিয়ে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। ফলে ২১ নভেম্বর শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী সিরিজের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা।
হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় ক্রিকেট লিগে রংপুরকে ফাইনালে তুললেন নাসির হোসেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে রীতিমতো হারিয়ে যাওয়া এই ক্রিকেটার আবারও ফিরতে চান জাতীয় দলে। এর আগে সুযোগ মিললে বিপিএলেও খেলতে চান তিনি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ জিততে হলে অবশিষ্ট দুই ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই তাদের। এমন অবস্থায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাইম শেখ। বাংলাদেশ ছাড়ার আগেই দলকে লড়াইয়ের বার্তা দিয়েছেন এই ওপেনার।