ব্রুকের সেঞ্চুরির ম্যাচ মিচেল-ব্রেসওয়েলের ফিফটিতে জিতল কিউইরা
বে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি চার উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে কিউইরা। ম্যাচটির প্রথম ইনিংসের ভরাডুবি হয় ইংলিশ টপ অর্ডারের। নতুন বল হাতে নিয়ে দাপট দেখান দুই কিউই পেসার ম্যাট হেনরি ও জ্যাক ফোকস। বিপর্যয় সামলে অবশ্য সেঞ্চুরি তোলেন হ্যারি ব্রুক। যদিও অসাধারণ দুটি হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জেতান ড্যারিল মিচেল এবং মাইকেল ব্রেসওয়েল।