বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছেন ফিটনেস ট্রেনার নাথান কেলি। ব্যক্তিগত কারণে দেখিয়ে বিসিবির পথচলায় ইতি টানেন তিনি। বিসিবি এবং ক্রিকেট অপারেশনস বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছেন ফিটনেস ট্রেনার নাথান কেলি। ব্যক্তিগত কারণে দেখিয়ে বিসিবির পথচলায় ইতি টানেন তিনি। বিসিবি এবং ক্রিকেট অপারেশনস বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে গুরুতর চোট পেয়েছেন শ্রেয়াস আইয়ার। ভারতের এই ক্রিকেটার অ্যালেক্স ক্যারিকে আউট করতে হার্শিত রানার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি ক্যাচ নেয়ার সময় তার বুকে আঘাত লেগে যায়। পড়ে গিয়ে পাঁজরের বাম পাশে আঘাত পান তিনি। চোট পাওয়ার পর তীব্র ব্যথায় টিম ফিজিওর তত্ত্বাবধানে মাঠ ছাড়েন তিনি।
আবারও নির্বাচকদের সিদ্ধান্তে হতাশ ভারতের ব্যাটার করুন নায়ার। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রত্যাশা পূরণ করতে না পারায় তাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়। এবার ভারত ‘এ’ দলেও সুযোগ না পেয়ে সরাসরি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আগামী নভেম্বরে পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দেখা যাবে না অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সকে। সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার তানভীর সাঙ্ঘা। তারকা স্পিনার অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে না থাকায় খেলতে দেখা যাবে তাকে। সিরিজটি শুরু হবে ২৯ অক্টোবর থেকে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, জাম্পা ও তার স্ত্রী হ্যারিয়েট দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।
কদিন পরেই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ যুব দলের নেতৃত্বে আছেন যথারীতি আজিজুল হাকিম তামিম।
মিরপুরের কালো উইকেটে রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। বিশেষ করে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের স্পিনাররাই নিয়েছেন ১০ উইকেট। সিরিজ জুড়ে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েছেন রিশাদ হোসেন। ৩ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। পাশাপাশি ৬৮ রান করেছেন। এর মধ্যে এক ম্যাচে খেলেছেন ৩৯ রানের ক্যামিও।
জাতীয় ক্রিকেট লিগে চারদিনের ম্যাচে দ্বিতীয় দিনেই ৩৩৮ রানের লিড পেয়েছে চট্টগ্রাম। দুই সাব্বিরের হাফ সেঞ্চুরির পরও রাজশাহী ১৯৬ রানে অল আউট হওয়ার পর চার উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শেষ করেছে দলটি। মূলত হাসান মুরাদের সামনে টিকতেই পারেননি রাজশাহীর ব্যাটাররা। ৩৯ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন এই স্পিনার। দিনের আরেক ম্যাচে খুলনার বিপক্ষে ফলো অনে পড়ে আবারও ব্যাটিংয়ে নেমেছে বরিশাল। এখনো ৬৮ রানে পিছিয়ে আছে দলটি। প্রথম ইনিংসে তাদের বিপদে ফেলেন আফিফ হোসেন।
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের স্বাদ পেয়েছিলেন লিটন দাস। এরপর যদিও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর এশিয়া কাপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। তবে ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি লিটন।
ইনজুরি কাটিয়ে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে তিনি নিয়মিত খেলতে পারছেন না। প্রতিটি সিরিজেই একটি বা দুটি ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে। এর ফলে বাংলাদেশ দলের অন্য পেসাররাও খেলার সুযোগ পাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে লিটন দাস জানিয়েছেন তার চাওয়া পুরোপুরি যেন ফিট হয়ে যান তাসকিন।
চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই নতুন কোচের খোঁজে ছিল আইপিএলের দুইবারের ৩বারের শিরোপা জয়ী দলটি। সাবেক অধিনায়ক ইয়ন মরগানসহ একাধিক নাম ছিল আলোচনার টেবিলে।
তিনটি ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন লিটন দাস। তবে পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়েছেন শুধুমাত্র টি-টোয়েন্টি দলে। এই ফরম্যাটে তার অধীনে বাংলাদেশ সর্বশেষ চারটি সিরিজ জিতেছে। এছাড়া এশিয়া কাপে দল ফাইনালের খুব কাছাকাছি পৌঁছেছিল। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে লিটনের অধীনে দলকে ভালোভাবেই পারফর্ম করছে বলা যায়।