বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল
নিরাপত্তা ঝুঁকির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। এমন সিদ্ধান্তের পেছনে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দায় দিয়েছেন বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। তাদের প্রতিবেদন প্রকাশের পর আসিফ নজরুল নিজেও স্বীকার করেছেন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত তারই ছিল। তবে এতদিন পর ঘটা করে তদন্তের কী কারণ ছিল সেটা বুঝে উঠতে পারছেন না তিনি।