ফাহিমের ৫ উইকেটের পর মালান-লিটনের ঝড়ে জয়ে শুরু রংপুরের
চট্টগ্রাম রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করল রংপুর রাইডার্স। ডেভিড মালান এবং লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে অনায়সে জয় তুলে নিয়েছে ২০১৭ সালের শিরোপাজয়ীরা।
চট্টগ্রাম রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করল রংপুর রাইডার্স। ডেভিড মালান এবং লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে অনায়সে জয় তুলে নিয়েছে ২০১৭ সালের শিরোপাজয়ীরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পিচ নিয়ে সমালোচনার ঝড় বইছে চারিদিকে। বক্সিং ডে টেস্টের উইকেট নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব। মাত্র দুইদিনে শেষ হয়েছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। মাত্র দুইদিনে ২০ উইকেট পতনের অন্যরকম নজির দেখেছে ক্রিকেট বিশ্ব।
অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের পেস আক্রমণে চোটের ধাক্কা থামছেই না। দ্বিতীয় টেস্টের আগে মার্ক উড, চতুর্থ টেস্টের আগে জফরা আর্চার ছিটকে যাওয়ার পর এবার সিরিজের শেষ টেস্টের আগে বাইরে চলে গেলেন গাস অ্যাটকিনসন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিডনি টেস্টে খেলতে পারবেন না এই ইংলিশ পেসার।
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন ২০২৩ সালে একটি টেস্ট ম্যাচে। দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত দেড় বছরে অস্ট্রেলিয়ার হয়ে কোনো টি-টোয়েন্টি খেলেননি প্যাট কামিন্স। জশ হ্যাজেলউড ও টিম ডেভিড অবশ্য এই সংস্করণে নিয়মিত ছিলেন। তবে বর্তমানে তিনজনই চোটের কারণে মাঠের বাইরে। তা সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে এই তিন ক্রিকেটারকে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান মৌসুমে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় থাকার কথা ছিল ট্রায়াঙ্গল সার্ভিসেসের। তবে আর্থিক সঙ্কটের কথা জানিয়ে টুর্নামেন্ট শুরুর একদিন আগে মালিকানা ছেড়ে দেয় তারা। লিগ চালিয়ে নিতে এক প্রকার বাধ্য হয়েই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিত্রটা একই রকম না হলেও বিসিবির দেখানো পথেই হাঁটতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে জীবনের এই কঠিন সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। এবারের বিপিএলে প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো কেড়েছেন ইমাদ।
অগ্রহায়ণ শেষে পৌষ শুরু হয়েছে! ঢাকা ও আশেপাশের এলাকাতেও শীত জেঁকে বসতে শুরু করেছে। হালকা বাতাসের সঙ্গে কুয়াশা—রাজধানীবাসীও তাই শীতের আঁচ পাচ্ছে। কুয়াশা ভেদ করে উঠছে রোদও। ২০২৬ সালের এপ্রিলে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা পাকিস্তানের। টেস্ট খেলার জন্য সাদমানের অপেক্ষাটা তাই কয়েক মাসের। অবসর সময়ে ঢাকার শীতটা বেশ ভালোভাবেই উপভোগ করছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে কুয়াশা ভেদ করা সেই রোদের মতো সাদমানের হতাশার সময়ে একটুখানি স্বস্তি কিংবা আলো এলো।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পিচ নিয়ে সমালোচনার ঝড় বইছে চারিদিকে। বক্সিং ডে টেস্টের উইকেট নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব। মাত্র দুইদিনে শেষ হয়েছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। মাত্র দুইদিনে ২০ উইকেট পতনের অন্যরকম নজির দেখেছে ক্রিকেট বিশ্ব।
টি–টোয়েন্টি ক্রিকেটের প্রাণই হলো রান। বিপিএল গভর্নিং কাউন্সিলও টুর্নামেন্ট শুরুর আগায় নিশ্চিত করেছে, ভালো উইকেটেই হবে খেলা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেটার ছোঁয়া পাওয়া গেছে। আগে ব্যাটিং করে পারভেজ হোসেন ইমনের ব্যাটে ১৯০ রান তোলে সিলেট টাইটান্স। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সঙ্গে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিয়াতে অনায়াসে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলের গত আসরে খেলেছিলেন খাওয়াজা নাফে। এরপরই পাকিস্তানের ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এবারের বিপিএলে পাকিস্তানের এই ব্যাটার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। এর আগে অবশ্য দলটির হয়ে গ্লোবার সুপার লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে তার।
‘যদি আমাকে মনে করতো আমি খেলার যোগ্য অবশ্যই আমাকে ড্রাফটেই (নিলাম) নিতো।’ বিপিএল নিলাম শেষে কোন দল ডাকলে খেলবেন কিনা, সাংবাদিকের এমন প্রশ্নে জবাবে অভিমান নিয়ে এমন মন্তব্য করেছিলেন সাদমান ইসলাম। যদিও টুর্নামেন্ট শুরুর পর দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল খেলতে রাজি হয়েছেন সাদমান।