রিজওয়ানের মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি প্রত্যাখ্যান পিসিবির

পাকিস্তান ক্রিকেট
মোহাম্মদ রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সর্বশেষ ইংল্যান্ড সফরের মাঝ পথেই দেশে ফেরত পাঠানো হয়েছিল মোহাম্মদ রিজওয়ানকে। এই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তও চলছে। এর মধ্যেই মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুইবার অনুমতি চেয়েছিলেন রিজওয়ান।

যদিও পিসিবি তার আবেদন দুইবারই প্রত্যাখ্যান করে দিয়েছে। এমনটাই নিশ্চিত করেছে পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার। রিজওয়ান তাকে ঘিরে বিতর্কগুলো সামনাসামনি মোকাবেলা করতে চেয়েছিলেন।

পাশাপাশি জাতীয় দলের সঙ্গে জড়িত সাম্প্রতিক ঘটনাগুলির সাথে সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় স্পষ্ট করতে চেয়েছিলেন। কদিন আগেই খবর বেরিয়েছিল লর্ডস টেস্টের পর ইংল্যান্ডে তার কাছ থেকে নেওয়া মোবাইল ফোনের বিবরণ প্রকাশ করতে চেয়েছিলেন এই ক্রিকেটার।

রিজওয়ান এই বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করতে চেয়েছিলেন। পাশাপাশি আইসিসিকে তিনি চিঠিতে কী লিখেছিলেন তা নিয়েও খোলাসা করতে চেয়েছিলেন। রিজওয়ান মূলত তার বিরুদ্ধে হওয়া পিসিবি ও এনসিসিআইয়ের তদন্ত আইসিসির এন্টি করাপশনের নিয়মে হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন বলে জানা গেছে।

যদিও তাকে মিডিয়ার কাছ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য বেশ কিছু বিধি নিষেধ রয়েছে। তবে রিজওয়ান চুক্তির ধারা মেনেই মিডিয়ার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

পিসিবির ৪.১ নম্বর ধারা অনুযায়ী কোনো ক্রিকেটার অনুমতি ছাড়া মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না। এ ছাড়া ১৬ নম্বর ধারায় আছে বোর্ড ও খেলোয়াড়রা একে অপরকে পারস্পরিক সহযোগীতার বিষয়টি উল্লেখ্য আছে। অবশ্য পিসিবি রিজওয়ানের অনুমতি বাতিল করার কোনো কারণ জানায়নি।

আরো পড়ুন: