নেপালের বিপক্ষে সিরিজ হারের লজ্জায় ডুবল ওয়েস্ট ইন্ডিজ
শারজাহতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে নেপাল। ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল তারা। এই জয় এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের সবচেয়ে বড় সাফল্য।