‘আম্পায়ারকে মারলে কয় ম্যাচ নিষেধাজ্ঞা’, মন্তব্য করে নিষিদ্ধ ক্রিকেটার
সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারকে মৃত্যুর হুমকি দিয়ে শাস্তির মুখে পড়েছেন নেপালের ক্রিকেটার কারান কেসি। নেপালের এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারকে মৃত্যুর হুমকি দিয়ে শাস্তির মুখে পড়েছেন নেপালের ক্রিকেটার কারান কেসি। নেপালের এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
মুলতান সুলতান্সের বিপক্ষে পাওয়া চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের বদলি হিসেবে চারিথ আসালাঙ্কাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান টুর্নামেন্টে তাদের ফ্র্যাঞ্চাইজির অনুরোধের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সাঞ্জু স্যামসন। ৫৬ বলে অপরাজিত ১১৫ রান করে দলকে এনে দিয়েছেন ২৩ রানের জয়। ইনিংসটি শুধু ম্যাচ জেতাতেই নয়, তার ব্যক্তিগত ছন্দে ফেরার বার্তাও দিয়েছে।
দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের গতকালের ম্যাচে একাধিক ক্রিকেটারকে আর্থিক জরিমানা করা হয়েছে। রাজস্থানের ব্যাটার নিতিশ রানাকে আচরণগত কারণে এবং চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে ধীর গতির বোলিংয়ের কারণে জরিমানা করা হয়েছে।
চলতি আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ এক সেঞ্চুরি করে আবারো আলোচনায় ফিরেছেন সাঞ্জু স্যামসন। শুরুতে কয়েকটি ম্যাচে ব্যর্থ হলেও গতকালের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ওপেনার।
চলতি আসরে মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় থাকা রাজস্থান রয়্যালস এবার বিতর্কে জড়িয়েছে মাঠের বাইরের এক ঘটনায়। গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালে দলটির ম্যানেজার রোমি ভিন্ডারকে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়, যা প্রতিযোগিতার নির্ধারিত নিয়মের পরিপন্থী।
খুব অল্প বয়সেই বড় মঞ্চে নিজের উপস্থিতি জানান ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে ভারতের ঘরোয়া প্রতিযোগিতার অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন তিনি। চলতি আসরে রাজস্থান দলের হয়ে ওপেন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নজর কাড়ছেন এই তরুণ।
প্রথম দুই ওভারে আঁটসাঁট বোলিং করা মুস্তাফিজুর রহমান কোটার শেষ ওভারে ৩ বলে নিলেন ২ উইকেট। একটা সময় খরুচে মনে হলেও বাঁহাতি পেসার শেষটা করেছেন দারুণভাবে। পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ৩০ রান খরচায় শিকার করেছেন দুইটি উইকেট। মুস্তাফিজের মতো বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। দুজনই নিজেদের প্রথম ওভারে এসে উইকেটের দেখা পেয়েছেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পিনার উসমান তারিকের বোলিংয়ের সময় একই ওভারে দুইবার ক্রিজ থেকে সরে দাঁড়ান নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। বোলিং অ্যাকশনের মাঝে তারিকের বিরতির কারণে বিরক্ত হয়েই এমনটা করেছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। এজন্য মিচেলকে বাহবা দিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
এক সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়িমিত মুখ ছিলেন রাইলি রুশো। তবে গত কয়েক আসর ধরেই আইপিএলে ব্রাত্য তিনি। তবে পিএসএলে খেলছেন এই সাউথ আফ্রিকার ক্রিকেটার। তিনি এবার আইপিএল এবং পিএসএলের মতো তুলনা টেনেছেন।
চার ম্যাচ খেলেও এবারের আইপিএলে জয়ের দেখা পায়নি তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত আসরের দুর্দশা এবারের আসরে যেন ফিরে এসেছে আরো ভয়াবহরূপে। এমন অবস্থায় কলকাতার দায়িত্বে সাবেক অধিনায়ক ও পরামর্শক গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনার পরামর্শ দিলেন আইপিএলের প্রথম চেয়ারম্যান লোলিত মোদি। গম্ভীরকে ফিরিয়ে আনতে দলের মালিকানার অংশসহ তাদের সামর্থ্যের সবকিছু 'টোপ' হিসেবে দিতে বলছেন মোদি।