বিপিএলে ঢাকার মেন্টর হয়ে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে: শোয়েব
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্যে মুখিয়ে আছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্যে মুখিয়ে আছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান, আর ব্যক্তিগত সেঞ্চুরির জন্য পাথুম নিশাঙ্কার দরকার ছিল আট রান। রিচার্ড এনগারাভার শর্ট বলে পুল শটে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন তিনি। সেঞ্চুরির কাছে পৌঁছেও থামতে হয়েছে ৯৮ রানে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা কাজে নিয়ে দেশি ক্রিকেটার হিসেবে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলামের সঙ্গে আগেই চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস। তাদের দুজনের সঙ্গে একজন বিদেশি স্পিনারও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০ দলের টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনো আড়াই মাস বাকি। ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে গ্রুপ অব ডেথে জায়গায় পেয়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে লিটন দাসদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটা নাগাদ দিল্লিতে নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের জন্য ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। ১৯৪ ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আছেন ৮৩ জন বিদেশি। নারী ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়িয়ে নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। মারুফা আক্তারের সঙ্গে আছেন রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।
প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ উইকেটের মাইলফলক অর্জন করেছেন শুভাগত হোম। তার এমন কৃতিত্বের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন আল আমিন জুনিয়র। যদিও নিষ্প্রাণ ড্র হয়ে খুলনা-ময়মনসিংহের এই ম্যাচটি। দিনের আরেক খেলায় তানভির ইসলামের সাত উইকেটের ম্যাচে বরিশালকে ছয় উইকেটে হারিয়েছে ঢাকা।
কলকাতায় প্রথম টেস্ট জিতে সিরিজ হারের কোনো সম্ভাবনাই রাখেনি সাউথ আফ্রিকা। উল্টো ভারতের সামনে সিরিজ হারের শঙ্কা। গৌহাটি টেস্ট ড্র হলেও সিরিজ জিতে নেবে টেম্বা বাভুমার দল। দ্বিতীয় টেস্টে দারুণ ব্যাটিং করে ভারতকে ৫৩৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে প্রোটিয়ারা।
প্রথাগতভাবে ব্রিসবেনের উইকেট পেসারদের জন্য স্বর্গ। পেস, বাউন্স আর সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের রীতিমতো নাকানিচুবানি খাওয়ান পেসাররা। ইংল্যান্ডের বিপক্ষে সেই ব্রিসবেনেই অ্যাশেজের দ্বিতীয় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। সেই টেস্টে একাদশে নাথান লায়নকে চান না টম মুডি। ডানহাতি অফ স্পিনারের জায়গায় বেউ ওয়েবস্টারকে খেলানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার।
আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কক্সবাজারে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সফরের পুরো সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৩ নভেম্বর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের নিলাম। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগামী আসরের নিলাম নির্ধারিত সময়ে হচ্ছে না। নতুন সূচিতে ৩০ নভেম্বর বিকেল তিনটায় হোটেল রেডিসন ব্লুতে হবে বিপিএল নিলাম।
অ্যাশেজের প্রথম টেস্ট ছিল বোলারদেরই। বিশেষ করে পেসাররাই ছড়ি ঘুরিয়েছেন শুরু থেকে। তাদের তাণ্ডবেই দুইদিনে শেষ হয়ে গেছে পার্থ টেস্ট। তবে ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড মনে করেন প্রথম টেস্টে পার্থক্য গড়ে দিয়েছেন ট্রাভিস হেডই। দুইদিনে শেষ হওয়া টেস্টে দ্বিতীয় ইনিংসে নেমে ঝড়ো এক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন তিনি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মালিকানা নবায়ন করেছে তিনটি দল। আগামী আরও দশ বছরের জন্য পিএসএলে থাকার ঘোষণা দিয়েছে লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বিষয়টি নিশ্চিত করেছে।