বিসিবির নির্বাচনের অনিয়ম তদন্তের জন্য এনএসসির কমিটি গঠন
অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও নানা ধরনের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।