সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ফোর্ড
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড। বুধবার ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে তিনি কাঁধে চোট পেয়েছেন। এরপর দ্রুতই তার এক্স-রে করানো হয়। সেখানে তার কাঁধে গুরুতর চোট দেখা গেছে।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড। বুধবার ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে তিনি কাঁধে চোট পেয়েছেন। এরপর দ্রুতই তার এক্স-রে করানো হয়। সেখানে তার কাঁধে গুরুতর চোট দেখা গেছে।
সহকারী কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেও প্রধান কোচের দায়িত্ব নিয়ে ২০১১ বিশ্বকাপকে অস্ট্রেলিয়াকে জেতাতে পারেননি টিম নিয়েলসেন। বিশ্বকাপ জিততে না পারায় অস্ট্রেলিয়ার চাকরি ছাড়তে হয় রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসনদের সাবেক কোচকে। সেই নিয়েলসেনকে আবারও ফিরিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করবেন তিনি।
জাতীয় পুরুষ দলের সহকারী কোচ হিসেবে নিউজিল্যান্ডের ক্রিকেটে কোচিংয়ের শুরুটা করেছিলেন বব কার্টার। পরবর্তীতে কাজ করেছেন মেয়েদের ক্রিকেট ও নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্সের কোচ হিসেবে। অবশেষে কিউইদের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন তিনি। কার্টারের হাই পারফরম্যান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ভারতের বিপক্ষে অভিষেকেই জসপ্রিত বুমরাহকে এলোমেলো করে এক ওভারে ১৮ রান নিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন স্যাম কনস্টাস। খেলেছিলেন ৬০ রানের ইনিংসও। তবে পরের নিজের ৯ টেস্ট ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারেননি একটিতেও। অ্যাশেজের আগে টেস্ট দলে জায়গায় হারানোর শঙ্কায় ডানহাতি এই ওপেনার। এমন অবস্থায় ২০২৭ বোর্ডার-গাভাস্কার ট্রফির ভাবনায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলতে কনস্টাসকে ভারত পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
পাকিস্তান শাহীনসের হয়ে ইংল্যান্ড সফরের সময় অপরাধমূলক কাজে জড়িত হয়েছেন হায়দার আলী! এমন অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের ব্যাটারের বিরুদ্ধে তদন্তে নেমেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। অপরাধমূলক কাজের অভিযোগ ওঠায় হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের ভাবনায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিন টেস্টের বেশি খেলবেন না জসপ্রিত বুমরাহ! এমনটা আগেই নিশ্চিত করেছিল ভারত। ডানহাতি পেসার তিনটার বেশি টেস্ট না খেললেও সব ম্যাচ খেলে সবার প্রশংসা কুড়াচ্ছেন মোহাম্মদ সিরাজ। পুরো সফরে ভালো বোলিংয়ের পাশাপাশি ওভালে টেস্ট জয়ের নায়ক হয়ে ওঠায় অনেকে সিরাজের সঙ্গে তুলনা করে বুমরাহর ‘ওয়ার্কলোড’ সামলানো নিয়ে সমালোচনা করছেন। সমালোচনার ভিড়ে অবশ্য বুমরাহর হয়ে ব্যাট ধরেছেন হার্শা ভোগলে। ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার প্রশ্ন তুলেছেন, যারা তারকা পেসারকে নিয়ে সমালোচনা করছে তারা জানে না বুমরাহ হয়ে উঠতে কত কী সহ্য করতে হয়।
আইসিসির নিষেধাজ্ঞা ও মাদকাসক্তির কঠিন সময় পেরিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ব্রেন্ডন টেলর। ফেরার ম্যাচে ভালো শুরু পেলেও পঞ্চাশ ছোঁয়া হয়নি ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। টেলরের প্রত্যাবর্তনের দিনটা ভালো যায়নি জিম্বাবুয়েরও। ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকরা প্রথম ইনিংসে থেমেছে মাত্র ১২৫ রানে। ম্যাট হেনরি ও জাকারি ফকসের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ডেভন কনওয়ে ও উইল ইয়াং। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে ১ উইকেটে ১৭৪ রান তুলেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের চেয়ে ৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন সকালে ব্যাটিং নামবেন কনওয়ে ও জ্যাকব ডাফি।
মাদকের নেশায় আসক্ত হয়ে পড়া ব্রেন্ডন টেলরের জীবন কঠিন করে তোলে ক্রিকেটের নিষেধাজ্ঞা। জুয়াড়ির ফাঁদে পা দিয়ে সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন জিম্বাবুয়ের তারকা উইকেটকিপার ব্যাটার। অন্ধকারে হতাশায় ডুবে থাকা টেলরের জীবনে আবারও ফিরেছে আনন্দের উপলক্ষ্য। অবসর, নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তিনি। জীবনের ‘দ্বিতীয় সুযোগে’ অভিষেকের স্বাদ পেয়েছেন টেলর।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টম লাথামকে ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড। কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বুলাওয়েতে শুরু হতে যাওয়া ম্যাচে অংশ নিতে পারছেন না কিউইদের নিয়মিত অধিনায়ক।
ইংল্যান্ড সফরের শেষ টেস্টে ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ সিরাজ। পুরো সিরিজজুড়েই বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স করেন এই ডানহাতি পেসার। ওভালের টেস্টে ভারতের ৬ রানের জয়ের নায়কও ছিলেন তিনিই। এমন পারফরম্যান্সের পর ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক খেলোয়াড়দের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছেন সিরাজ।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। পেসার আলজারি জোসেফকে বিশ্রাম দেয়া হয়েছে। সেই সঙ্গে দলে ফিরেছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
ইংল্যান্ড সফরে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন শুভমান গিল। ভারতের টেস্ট অধিনায়ক জিতেছেন সিরিজসেরার পুরস্কারও। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন গিল। ডানহাতি ব্যাটারের সঙ্গে মাসসেরার লড়াইয়ে আছেন বেন স্টোকস ও উইয়ান মুল্ডার।