এশিয়া কাপে গিল-আইয়ারদের থাকা নিয়ে ধোঁয়াশা
এশিয়া কাপের দল চূড়ান্ত করতে মঙ্গলবার মুম্বাইয়ে আলোচনায় বসছেন ভারতীয় দলের নির্বাচকরা। তবে পছন্দ অনুযায়ী দল গোছাতে হিমশিম খেতে হতে পারে ভারতকে। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে পারফর্ম করা ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক শুভমান গিল ও মোহাম্মদ সিরাজকে বেছে নিতে কঠিন পরীক্ষায় পড়বেন নির্বাচকরা।